প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউনিভার্সিটির বনানী অফিসের কনফারেন্স রুমে সম্প্রতি এক অনুষ্ঠানে এই চুক্তি হয়। এআইবিএসের প্রেসিডেন্ট অধ্যাপক গোলাম এম মাতবর এবং এসইইউয়ের সহ-উপাচার্য মো. হুমায়ূন কবীর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসইইউয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, এসইইউ বোর্ড অব ট্রাস্টিজের চিফ কো-অর্ডিনেটর উইং কমান্ডার (অব.) সৈয়দ আহমেদ কবীর এফএডব্লিউসি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. আবদুল হাকিম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন গোলাম আহমেদ ফারুকী প্রমুখ। বিজ্ঞপ্তি।