আমেরিকান এক্সপ্রেসের পুরস্কার পেল সিটি ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি সিটি ব্যাংক বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস কার্ড প্রবর্তনের ক্ষেত্রে বিপণন কার্যক্রমের জন্য ‘আউটস্ট্যান্ডিং নিউ কার্ড লঞ্চ’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। বিশ্বে আমেরিকান এক্সপ্রেস জিএনএস-এর ১৩১টি দেশের ব্যবসা অংশীদারদের বিপণন, গ্রাহকসেবা ও ব্যবসা-সাফল্যের বিবেচনায় পুরস্কারটি দেওয়া হয়। এ ছাড়া কার্ড মেম্বার ও ব্যবসায়িক অংশীদারদের সেবা প্রদানের জন্য সিটি ব্যাংক ‘ইস্যুয়িং পার্টনার’ ও ‘একোয়ারিং পার্টনার’ শীর্ষক পুরস্কারও লাভ করে।আমেরিকান এক্সপ্রেসের জাপান, এশিয়া-প্যাসিফিক ও অস্ট্রেলিয়ার প্রধান কুলা কুলেন্দ্রনের হাত থেকে সম্প্রতি সিঙ্গাপুরে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, এমডি ও সিইও কে মাহমুদ সাত্তার এবং ডিএমডি মাসরুর আরেফিন পুরস্কারগুলো গ্রহণ করেন।২০০৯ সালে বাংলাদেশে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ড চালু করে। বিজ্ঞপ্তি।