আমেরিকার ট্রান্স-ফাস্ট রেমিট্যান্স ও এনসিসি ব্যাংকের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও সহজে প্রাপকের হাতে পৌঁছানোর সুবিধার্থে এনসিসি ব্যাংক আমেরিকার ট্রান্স-ফাস্ট রেমিট্যান্স এলএলসি কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে।
এর ফলে বিশ্বের ৯০টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ট্রান্স-ফাস্ট রেমিট্যান্সের মাধ্যমে এনসিসি ব্যাংক, টিএমএসএস ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের যেকোনো শাখায় তাঁদের আত্মীয়স্বজন ও প্রিয়জনদের জন্য অর্থ পাঠাতে পারবেন।
এনসিসি ব্যাংকের রেমিট্যান্স বিভাগের প্রধান এ বি এম জসিম উদ্দিন আহামেদ এবং ট্রান্স-ফাস্ট রেমিট্যান্সের বাংলাদেশ প্রধান মো. খায়রুজ্জামান সম্প্রতি ঢাকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
এ সময় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিজ্ঞপ্তি।