আমেরিকার সর্বত্র এখন উ ৎকণ্ঠা
যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক অস্থিরতায় সর্বত্র উ ৎকণ্ঠা বিরাজ করছে। আর এই উ ৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে পূর্ব থেকে পশ্চিমের দেশগুলোয়। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে এশিয়া-ইউরোপের শেয়ারবাজার অস্থির হয়ে উঠেছে।ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ঝুঁকিহীন ঋণ করার সক্ষমতার মাত্রা হ্রাস পাওয়ায় এ উ ৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশ্বের অন্যতম আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা স্ট্যান্ডারস অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ঋণ নেওয়ার মাত্রাকে এক ধাপ নামিয়ে দিয়েছে। এত দিন বিশ্ববাজার থেকে যুক্তরাষ্ট্রের ঋণ নেওয়ার সক্ষমতার মাত্রা ছিল সর্বোচ্চ ‘এএএ’ (ট্রিপল-এ)। এসঅ্যান্ডপি তা এক ধাপ কমিয়ে এএ প্লাস (ডাবল এ প্লাস) করেছে। মনে করা হচ্ছে, ঋণ নেওয়ার সক্ষমতার মাত্রা হ্রাসের বিরূপ প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। ঋণ নিলে এখন আগের চেয়ে বেশি সুদ দিতে হবে। গৃহঋণসহ ব্যবসা-বাণিজ্যে ঋণ নিতে এখন বাড়তি ঝুঁকির সুদ গুনতে হবে মার্কিন ঋণগ্রহীতাদের।ওয়াশিংটনে ওবামা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। মার্কিন অর্থ বিভাগের মুখপাত্র শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে বলেছেন, এসঅ্যান্ডপি একটি সংখ্যাগত ভুল তথ্যের ওপর ঋণের ঝুঁকির মাত্রা হ্রাসের এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এসঅ্যান্ডপি তাদের বিবৃতিতে বলেছে, ঋণের ঝুঁকির মাত্রা নির্ধারণে তাদের প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের চলমান অস্থিরতাকে প্রাধান্য দিয়েছে। এর মধ্যে আছে নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নেওয়ার অভাব। চলমান অর্থনৈতিক সমস্যায় মার্কিন নীতিনির্ধারক ও রাজনীতিবিদদের দুর্বল পদক্ষেপও ঋণ নেওয়ার মাত্রা হ্রাসে ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এ অস্থিরতায় তোপের মুখে এখন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক সপ্তাহ আগে ঋণসীমা বৃদ্ধি নিয়ে রক্ষণশীল ব্যক্তিদের সঙ্গে সমঝোতার পরও সমালোচনার ঝড় অব্যাহত রয়েছে। রক্ষণশীলেরা মনে করছেন, ঋণসীমা বৃদ্ধির জন্য সরকারি ব্যয় হ্রাসে বাধ্য করা হয়েছে প্রেসিডেন্ট ওবামাকে। কট্টর ডেমোক্র্যাটদের মতে প্রেসিডেন্ট বারাক ওবামা বেশিই ছাড় দিয়েছেন। সরকারি ব্যয় হ্রাস মানে তাঁর প্রতিশ্রুত বহু কল্যাণকর কর্মসূচি বন্ধ হয়ে পড়বে। ফলে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট ওবামাকে রাজনৈতিক মূল্য দিতে হবে। উচ্চবিত্তের ওপর কর বৃদ্ধি করে মধ্যবিত্ত ও কর্মজীবীদের জন্য কল্যাণকর পদক্ষেপ গ্রহণে প্রেসিডেন্ট ওবামা ব্যর্থ হয়েছেন বলে মনে করা হচ্ছে।ক্ষমতায় আসার আগে ওবামা বলেছিলেন ওবামা বিন লাদেনকে হয় হত্যা করা হবে না হয় বিচারের কাঠগড়ায় নিয়ে আসা হবে। পাশাপাশি বলেছিলেন, প্রেসিডেন্ট জর্জ বুশ উচ্চ আয়ের লোকজনের জন্য কর মওকুফের যে আইন চালু করেছিলেন, তা বাতিল করা হবে। প্রথমটি অর্থা ৎ বিন লাদেনকে হত্যা করতে সক্ষম হলেও মার্কিন উচ্চ আয়ের লোকজনের কর মওকুফ আইনটি আগামী বছর পর্যন্ত বর্ধিত করতে হয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামাকে। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের চাপে এ পদক্ষেপ নিতে হয়েছে তাঁকে। ২০১২ সালের পুনর্নির্বাচনের পর উচ্চ আয়ের লোকজনের ওপর কর মওকুফ আইন বাতিলের উদ্যোগী হবেন বলে মনে করা হচ্ছে।এদিকে যুক্তরাষ্ট্রের কাজের বাজারে কিছুটা হলেও সুখবর মিলেছে। জুলাই মাসে এক লাখ ১৭ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। বিষয়টিকে একটু ইতিবাচকভাবে দেখা হচ্ছে। ১৯৮৩ সালের পর এখনই যুক্তরাষ্ট্রে কর্মহীন লোকের সংখ্যা সবচেয়ে বেশি। মোট কর্মক্ষম জনগোষ্ঠীর ৫৮ শতাংশের এখন কর্মসংস্থান রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রাণ হিসেবে পরিচিত আবাসন খাত এখনো চরম বিপর্যয়ের মুখে। পাঁচ বছর আগে বাড়িঘরের যে মূল্য ছিল তা এখন এক-তৃতীয়াংশে নেমে এসেছে। বড় বড় নগর থেকে প্রান্তিক এলাকা পর্যন্ত বিক্রির অপেক্ষায় পড়ে আছে লাখ লাখ ঘরবাড়ি। অনেক মালিক ঋণ পরিশোধে অক্ষম হয়ে বাড়ি পরিত্যক্ত রেখে পালিয়েছে। ঋণদাতা ব্যাংকগুলোও ক্রেতা পাচ্ছে না। বাড়ি ক্রেতারা এখন আর সহজ শর্তে ঋণও পাচ্ছেন না।প্রেসিডেন্ট ওবামা অবশ্য বলেছেন, দেশে কর্মসংস্থান সৃষ্টিই এখন তাঁর সর্বোচ্চ অগ্রাধিকারে। ডেমোক্র্যাট কৌশলবিদ জিওফ গেরিন বলেছেন, চরম অস্থিরতা সত্ত্বেও মানুষ এখনো প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর আশাবাদী। যদিও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে হতাশা ক্রমশই বাড়ছে।