আমেরিকায় এপ্রিলে বেড়েছে কর্মসংস্থান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে আশাতীতভাবে দুই লাখ ৪৪ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।এর ফলে টানা সাত মাস ধরে দেশটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিমাণ বাড়ল।কিন্তু এতে বেকারত্বের হার কমেনি। বরং মার্কিন শ্রম অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দেশটিতে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৯ শতাংশ, যা মার্চ মাসে ছিল ৮ দশমিক ৮ শতাংশ।ফলে দেশটিতে এখন এক কোটি ৩৭ লাখ নাগরিক কর্মহীন রয়েছে। সূত্র: বিবিসি।