আয়কর বিবরণী জমা দেওয়ার সময় ৩০ নভেম্বর পর্যন্ত
ব্যক্তিশ্রেণির বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। এখন শেষ সময় ৩০ নভেম্বর।
আজ রোববার সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ আদেশ জারি করেছে।
একদফা সময় বাড়ানোর পর আজই (২ নভেম্বর) আয়কর বিবরণী দাখিলের শেষ সময় ছিল। কিন্তু প্রতিবারের মতো এবারও সময়সীমা বাড়ানো হলো।
বেশ কিছু ব্যবসায়ী সংগঠন এই সময় বাড়ানোর জন্য অনুরোধ করে বলে জানা যায়।
বিগত চার মাসে আয়কর বিবরণী জমায় তেমন একটা উৎসাহ নেই করদাতাদের। গত সপ্তাহ পর্যন্ত প্রায় লাখ টাকা কর শনাক্ত নম্বরধারী (টিআইএন) আয়কর বিবরণী জমা দিয়েছেন। এবারই ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছাড়া রিটার্ন জমা নিচ্ছে না এনবিআর।
সাধারণত প্রতি অর্থবছরের প্রথম তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আয়কর দেওয়ার সময় থাকে। কিন্তু প্রতিবারই এক বা একাধিকবার সময় বাড়ানো হয়। এটা অনেকটা নিয়মে পরিণত হয়েছে।