আয়কর বিবরণী জমার সময় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমার নিয়মিত সময় শেষ হয়েছে। দুই দফা সময় বৃদ্ধির পর গতকাল রোববার ৩০ নভেম্বর এ সময়সীমা শেষ হয়। গত সপ্তাহ পর্যন্ত ছয় লাখ করদাতা তাঁদের রিটার্ন জমা দিয়েছেন। এনবিআরের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, প্রতিবছর সময়সীমার শেষ সপ্তাহে তিন থেকে চার লাখ করদাতা রিটার্ন জমা দিয়ে থাকেন। উল্লেখ্য, গত বছর প্রায় ১০ লাখ রিটার্ন জমা পড়েছিল। সারা দেশে ১৮ লাখ কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) রয়েছেন। তবে এখনো যৌক্তিক কারণ দেখিয়ে তিন থেকে ছয় মাস সময় বাড়াতে পারবেন যেকোনো করদাতা। এ জন্য নির্দিষ্ট উপ-কর কমিশনারের কাছে আবেদন করতে হবে। আর উপ-কর কমিশনার চাইলে সেই আবেদন গ্রহণ করে করদাতাকে রিটার্ন জমার জন্য সময় দিতে পারেন। নির্দিষ্ট সময়ে আয়কর বিবরণী জমা না দিলে জরিমানা করার বিধানও রয়েছে অধ্যাদেশে। একসঙ্গে এক হাজার টাকা কিংবা প্রতি কর্মদিবসের জন্য ৫০ টাকা করে জরিমানা আরোপ করতে পারেন উপ-কর কমিশনার। প্রত্যেক টিআইএনধারীর আয়কর বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক।