আয়কর মেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার আয়কর মেলা শুরু হচ্ছে। রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহর, জেলা শহর ও ৮৬টি উপজেলায় এ মেলা অনুষ্ঠিত হবে। রাজধানীর কর মেলা হবে বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে।
এ বছর রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে সাত দিন, অন্য সব জেলা শহরে চার দিন, ২৯টি উপজেলায় দুই দিন ও ৫৭টি জেলায় এক দিনের ভ্রাম্যমাণ কর মেলা হবে। ১৬ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে এ মেলা অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে মেলা হচ্ছে।
এবারের কর মেলায় ইটিআইএন নিবন্ধন, আয়কর বিবরণী জমা ও পূরণে সহায়তাসহ সব ধরনের আয়কর সেবা দেওয়া হবে।
২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর প্রতিবছরই মেলার পরিধি বেড়েছে। আর করদাতাদের মধ্যে কর মেলা জনপ্রিয় হয়ে উঠছে।