প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ বছর জুনে ১৭০ কোটি টাকা অগ্রিম আয়কর দিয়েছে। এ নিয়ে ২০১৪-১৫ অর্থবছরে তাদের মোট আয়করের পরিমাণ দাঁড়াল ৭৫৫ কোটি টাকা। সম্প্রতি ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার আবরার এ আনোয়ার এনবিআরের চেয়ারম্যান ও আইআরডি সেক্রেটারি মো. নজিবুর রহমানের কাছে এই টাকার চেক হস্তান্তর করেন। এ সময় এনবিআরের পক্ষে উপস্থিত ছিলেন মো. আবদুল রাজ্জাক এবং এলটিইউ ট্যাক্স বিভাগের কমিশনার মো. নুরুল আলম। বিজ্ঞপ্তি।