আয়েশা মেমোরিয়াল ও গার্ডিয়ান লাইফের মধ্যে চুক্তি

আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ) লিমিটেড ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি স্বাস্থ্যসেবা চুক্তি হয়েছে।
আয়েশা মেমোরিয়াল হাসপাতালের সম্মেলন কক্ষে গতকাল সোমবার অনুষ্ঠিত এ চুক্তিতে সই করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এম মনিরুল আলম।
আয়েশা মেমোরিয়াল হাসপাতালের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় এ চুক্তির ফলে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের কর্মকর্তা ও কর্মচারীরা বিশেষ ছাড়ে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল থেকে চিকিৎসা সেবা পাবেন। একই সঙ্গে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষাও করাতে পারবেন তাঁরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়েশা মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী, ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক এ কে এম সাহেদ হোসেন, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট মো. মাজহারুল ইসলাম প্রমুখ।