প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদ্রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজধানীর আয়েশা মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালের উদ্যেগে ১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া মিশন হাসপাতালে অনুষ্ঠিত ওই ক্যাম্পে চার শতাধিক রোগীর বিনা মূল্যে চিকিৎসা, পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। ক্যাম্পের প্রধান সমন্বয়কারী চিকিৎসক আশীষ কুমার চক্রবর্ত্তীর তত্ত্বাবধানে হৃদ্রোগীদের পরামর্শ দেন আয়েশা মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালের প্রধান কার্ডিওলজিস্ট খন্দকার কামরুল ইসলাম, প্রধান কার্ডিয়াক সার্জন নাসির উদ্দিন আহমেদ ও কার্ডিওভাসকুলার সার্জন কাজী নূরুল হাসান। ক্যাম্পটি পরিচালনা করেন হাসপাতালের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক এ কে এম সাহেদ হোসেন ও হাসপাতালের ব্রাহ্মণবাড়িয়া তথ্যসেবা কেন্দ্রের প্রধান নির্বাহী সঞ্জীব ভট্টাচার্য্য। বিজ্ঞপ্তি।