রাজধানীর মহাখালীতে অবস্থিত আয়েশা মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে গতকাল রোববার ‘ফ্রি হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বিশেষায়িত মেডিকেল ক্যাম্পে ২৫০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা পরামর্শ দেন ন্যাশনাল হার্ট সেন্টার সিঙ্গাপুরের কার্ডিওথোরাসিক সার্জারির সিনিয়র কনসালট্যান্ট সহযোগী অধ্যাপক লিম চং হি, ন্যাশনাল হার্ট সেন্টার সিঙ্গাপুরের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট সহকারী অধ্যাপক কেং ইয়ুং জি ফেলিক্স, সিঙ্গাপুর জেনারেল হসপিটালের কলোরেক্টাল সার্জন মার্ক ওং টি চিং, অর্থো ও স্পাইন (মেরুদণ্ড) সার্জন মোহাম্মদ মাসফিকুল আরেফিন সিদ্দিকী প্রমুখ। পরে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। বিজ্ঞপ্তি।