আরএকে সিরামিকসের নতুন লোগো উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন লোগো উন্মোচন করল দেশীয় সিরামিকস সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেড।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন লোগো উন্মোচন করেন কোম্পানির চেয়ারম্যান আবদাল্লা মাসাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হুসাইন প্রমুখ।

বিশ্বব্যাপী বিস্তৃত আরএকে গ্রুপটি প্রতিষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। সম্প্রতি আরএকে সিরামিকস ইউএই কর্তৃপক্ষ বর্তমান লোগো পরিবর্তন করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও আরএকে সিরামিকসের নতুন লোগো উন্মোচন করা হলো।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান আবদাল্লা মাসাদ বলেন, নতুন লোগো আরএকের জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করবে।