আরএন ট্রেডিংকে এক লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন লঙ্ঘন করে শর্ট-সেল করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস আরএন ট্রেডিং লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্ট-সেল) আইন, ২০০৬-এর ৪(১) ধারা লঙ্ঘন করায় আরএন ট্রেডিংকে এই জরিমানা করা হয়।