আরএন স্পিনিং রাইট শেয়ার ছাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন অনুমোদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি (১:১ হারে) রাইট শেয়ার ছাড়বে। এর মাধ্যমে আরএন স্পিনিং বাজার থেকে প্রায় ২৭৮ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণ ও চলতি মুলধন হিসেবে ব্যবহার করা হবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ২০ টাকা।