আরএন স্পিনিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাইট ইস্যু নিয়ে জটিলতার জের ধরে আরএন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এসইসি। আজ বুধবার এসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএন স্পিনিং মিলস লিমিটেড কর্তৃক তদন্ত কমিটির নিকট দাখিলকৃত কিছু কাগজপত্র জাল হওয়ায় সিআরপিসি-এর আওতায় ফৌজদারি মামলা দায়ের করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া আরএন স্পিনিং মিলস লিমিটেডের উদ্যোক্তা-পরিচালকদের আগামীকাল থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয়ে যে সব সিকিউরিটিজ আইন ভঙ্গ হয়েছে সে সব বিষয়ে এনফোর্সমেন্ট বিভাগের মাধ্যমে পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয় আজকের সভায়।