আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার নাকচ এসইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরএন স্পিনিং মিলস লিমিটেডের রাইট শেয়ার নাকচ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, রাইট ইস্যুতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ২০০৬-এর ৪(২) ধারা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।আরএন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ গত ২১ মার্চ শেয়ারহোল্ডারদের জন্য ১: ১ রাইট শেয়ার (প্রতিটি শেয়ারে একটি রাইট শেয়ার) ঘোষণা করে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।