আরএফএল-আরপিএলের বার্ষিক বিক্রয় সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে কাস্ট আয়রন ও পিভিসি সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) এবং প্লাস্টিক ফার্নিচার ও গৃহস্থালী পণ্য উৎপাদনকারী আরএফএল প্লাস্টিকস লিমিটেডের (আরপিএল) বার্ষিক বিক্রয় সম্মেলন-২০১১ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।পর্যটনকেন্দ্র কক্সবাজারে আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আরএফএল ও আরপিএল পণ্যের বিক্রয়কাজে নিয়োজিত প্রায় দেড় হাজার কর্মী যোগ দেন।আরএফএলের পরিচালক রথীন্দ্রনাথ পাল, বিক্রয় মহাব্যবস্থাপক তৌকিরুল ইসলাম এবং ব্র্যান্ড মহাব্যবস্থাপক মো. মাহবুবুল ওয়াহিদসহ বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।