আরএফএল ও লুব্রিজল যৌথভাবে সিপিভিসি পাইপ উৎপাদন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রথমবারের মতো সিপিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করতে যাচ্ছে আরএফএল। এই পাইপ অগ্নি প্রতিরোধক এবং ৯৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রাখে। দেশের বৃহত্তম পিভিসি পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান লুব্রিজল অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস যৌথভাবে বাংলাদেশে এই সিপিভিসি পাইপ উৎপাদন করবে বলে সম্প্রতি এক অনুষ্ঠানে জানানো হয়। আরএফএল ফ্লোগার্ড প্লাস ব্র্যান্ডের আওতায় এই সিপিভিসি পাইপ বাংলাদেশে উৎপাদন ও বাজারজাত করা হবে।
অনুষ্ঠানে যৌথভাবে সিপিভিসি পাইপ বাংলাদেশে উৎপাদনের বিষয় নিয়ে বক্তব্য দেন লুব্রিজল অ্যাডভান্সড ম্যাটেরিয়ালসের জেনারেল ম্যানেজার জন নুন্নারি ও আরএফএলের পরিচালক আর এন পল।
ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরএফএল প্লাস্টিকসের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, হেড অব মার্কেটিং আল্লামা মুর্শিদ মুনিম, ব্র্যান্ড ম্যানেজার মো. সাজ্জাদুল ইসলাম, লুব্রিজল অ্যাডভান্সড ম্যাটেরিয়াল সাউথ ইস্ট এশিয়ার হেড অব টেম্পরাইট মনোজ ধর, কি অ্যাকাউন্ট ম্যানেজার সঞ্জয় দুরানি এবং মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার প্রসেনজিৎ মিশ্র উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
এতে প্রধান অতিথি ছিলেন জার্মান দূতাবাসের উপপ্রধান ফার্ডিনান্ড ভন ওয়েহে এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক মি. ডেনিয়েল সিডল। বিজ্ঞপ্তি।