প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরএফএল দেশের বাজারে ফ্যালকন ব্র্যান্ডের এমএস ও জিআই পাইপ নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মান অনুযায়ী স্বয়ংক্রিয় মেশিনে তৈরি এ পাইপ দুটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে। এগুলো মরিচারোধী, দীর্ঘস্থায়ী ও অধিক প্রেষণ ক্ষমতাসম্পন্ন। পাইপ দুটি ইমারত ও শিল্পকারখানায় পানি এবং গ্যাস সরবরাহের কাজে ব্যবহার করা যাবে। আরএফএলের পরিচালক আর এন পল বলেন, ‘ক্রেতাদের জন্য আমরা মানসম্পন্ন পাইপ দুটি নিয়ে এসেছি। বিএসটিআইয়ের অনুমোদনে এই পাইপ তৈরি করা হচ্ছে। ফ্যালকন ব্র্যান্ডের এই এমএস ও জিআই পাইপ বাজারজাতকরণের শুরুতেই ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। হবিগঞ্জে নিজস্ব কারখানায় এই পাইপের উৎপাদন শুরু হয় বলে তিনি জানান।
বিজ্ঞপ্তি