প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে ‘ওয়াকার’ জুতা নিয়ে এল আরএফএল। সম্প্রতি রাজধানীর বাড্ডায় আরএফএলের প্রধান কার্যালয়ে এর মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াকার জুতার চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান, জেনারেল ম্যানেজার (বিপণন) এম এ এম মুনীম, অপারেশনাল ম্যানেজার শিবঅভ্র চ্যাটার্জি, প্রোডাকশন ম্যানেজার সৈয়দ আবদুল্লাহ আল আরাফাত, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান প্রমুখ। শিগগিরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ‘ওয়াকার’ শোরুম থেকে সাশ্রয়ী দামে ক্রেতারা এই জুতা কিনতে পারবেন। বিজ্ঞপ্তি