আরএফএল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরএফএল প্লাস্টিকস লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন ২০১০ সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে কোম্পানির প্রায় দেড় হাজার পরিবেশক যোগ দেন।অনুষ্ঠানে বিগত বছরে সেরা পারফরম্যান্সের জন্য বিভিন্ন বিভাগের ৭৬ জন পরিবেশককে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের মধ্যে ছিল একটি ৮০০ সিসি মোটরকার, তিনটি মোটরসাইকেল, একটি এয়ার কন্ডিশনার, একটি এলসিডি টিভি, নয়টি ফ্রিজ, ১০টি ল্যাপটপ কম্পিউটার, ১০টি ডেস্কটপ কম্পিউটার এবং ২০টি মোবাইল ফোনসেট।সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, পরিচালক চৌধুরী কামরুজ্জামান কামাল, পরিচালক আর এন পল, বিক্রয় মহাব্যবস্থাপক তৌকিরুল ইসলাম, মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) মাহবুবুল ওয়াহিদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।