আরএফএল সিপিভিসি পাইপ তৈরি করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় আরএফএল ও যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি লুব্রিজল অ্যাডভান্সড ম্যাটারিয়ালস দেশে যৌথভাবে সিপিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করবে। ঢাকায় সম্প্রতি এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আরএফএল ফ্লোগার্ড প্লাস ব্র্যান্ডের আওতায় পাইপটি তৈরি ও বিপণন করা হবে। অনুষ্ঠানে আরএফএলের পরিচালক আর এন পল, আরএফএল প্লাস্টিকসের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বিপণনপ্রধান আল্লামা মুর্শিদ মুনিম, ব্র্যান্ড ব্যবস্থাপক সাজ্জাদুল ইসলাম এবং লুব্রিজল অ্যাডভান্সড ম্যাটারিয়ালসের মহাব্যবস্থাপক জন নুন্নারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি