প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরএফএল প্লাস্টিকস নিবেদিত ফ্যামিলি গেম শো ‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’ শুরু হচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায়। শান্তা জাহানের উপস্থাপনায় এটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার রাত পৌনে নয়টায়। অনুষ্ঠানটির ‘পাওয়ার্ড বাই’ থাকছে, আরএফএলের পানি বিশুদ্ধকরণ পণ্য ‘ড্রিঙ্কইট’। এর প্রিমিয়ার শো উপলক্ষে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরএফএল পরিচালক আর এন পাল, আরএফএল প্লাস্টিকসের প্রধান বিপণন কর্মকর্তা আরাফাতুর রহমান, পিআর প্রোডাকশনের প্রধান মাসুদুজ্জামান, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান ও গেম শো পরিকল্পনাকারী তানভীর হোসেন উপস্থিত ছিলেন। পিআর প্রোডাকশনের নির্মিত এক ঘণ্টার এ রিয়েলিটি শোর প্রতিটি পর্বে একজন বর ও কনে নিজ নিজ পক্ষের শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে লড়বেন। বিজ্ঞপ্তি।