প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হস্থালির প্লাস্টিক ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন মোশাররফ করিম ও আরএফএলের পরিচালক আর এন পাল। মোশাররফ করিম আগামী দুই বছর ডিউরেবল প্লাস্টিকের বিভিন্ন ফার্নিচারের প্রমোশনাল কাজে অংশ নেবেন। অনুষ্ঠানে ডিউরেবল প্লাস্টিকের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দার ও বিপণন-প্রধান মোহাম্মদ রাশেদ-উল-আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।