আরএফএলের ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)। 
সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান লে. কর্নেল মাহতাবউদ্দিন আহমেদ (অব.), নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ পাল, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আতিয়ুর রাসুল, পরিচালক (স্বতন্ত্র) এম এ মান্নান, পরিচালক মার্কেটিং চৌধুরী কামরুজ্জামান, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান। বিজ্ঞপ্তি।