আরএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আশাবাদী সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মঈন আল কাশেম। ছবি: বিজ্ঞপ্তি
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মঈন আল কাশেম। ছবি: বিজ্ঞপ্তি

রূপালী লাইফ ইনস্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড (আরএলআইএফএমএফ) নিয়ে আশাবাদী সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ফান্ডটির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মঈন আল কাশেম।
সংবাদ সম্মেলনে মঈন আল কাশেম বলেন, রূপালী লাইফ ইনস্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আকার ৫০ কোটি টাকা। এটি একটি ওপেন-এন্ড বা বে মেয়াদি ফান্ড। ইতিমধ্যে উদ্যোক্তাদের ২০ কোটি টাকা সংগ্রহ সম্পন্ন হয়েছে। বাকি ৩০ কোটি টাকা সংগ্রহ করা হবে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে। এ লক্ষ্যে ১ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে ১৮ মার্চ পর্যন্ত। ফান্ডের প্রতি ইউনিটের প্রস্তাবিত মূল্য ১০ টাকা। 
মঈন আল কাশেম আরও বলেন, বে মেয়াদি ফান্ড তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। কারণ এখানে ফান্ডের প্রকৃত সম্পদমূল্যের ওপর দর নির্ধারিত হয়। তাই এই ফান্ডে বিনিয়োগ বিনিয়োগকারীদের জন্য লাভজনক হবে বলে আশা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ফান্ড ব্যবস্থাপক সাঈদ আদনান হূদা, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।