আরএসপিএলের এজেন্সি অব রেকর্ডের দায়িত্ব পেল টপ অব মাইন্ড
ভারতের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান রোহিত সারফেকট্যান্টস প্রাইভেট লিমিটেডের (আরএসপিএল) বাংলাদেশে এজেন্সি অব রেকর্ড (এওআর) হিসেবে নিয়োগ পেয়েছে টপ অব মাইন্ড। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় আরএসপিএলের বাংলাদেশ কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়।
টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াউদ্দিন আদিল ও আরএসপিএল হেলথ বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং রাকিবুল মতিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে টপ অব মাইন্ডের মিডিয়া ডিরেক্টর সাইয়েদা উম্মে সালমা ও আরএসপিএল হেলথ বাংলাদেশ লিমিটেডের বিপণন ব্যবস্থাপক সাজিদ ইকবালসহ প্রতিষ্ঠান দুটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তি অনুসারে টপ অব মাইন্ড বাংলাদেশে আরএসপিএলকে সব ধরনের মিডিয়া সহায়তা দেবে। আরএসপিএল বাংলাদেশের বাজারে তার ডিটারজেন্ট ব্র্যান্ড ‘ঘড়ি’ বিপণনের পদক্ষেপ নিয়েছে।
টপ অব মাইন্ড বাংলাদেশের শীর্ষ এজেন্সি অব রেকর্ড (এওআর) এজেন্সি যা বিভিন্ন ব্র্যান্ড যেমন বাংলালিংক, ব্র্যাক ব্যাংক, ওএলএক্স, ম্যারিকো, মাইক্রোম্যাক্স ও কিউবির এওআর সেবা প্রদান করছে।
ভারতের বাজারে ‘ঘড়ি’ সবচেয়ে জনপ্রিয় ডিটারজেন্ট ব্র্যান্ড। ১৯৮৭ সালে শুরু হওয়া এই ডিটারজেন্ট ব্র্যান্ড ২০১২ সালে ভারতের সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পায়। এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা যায়।