আরও ছোট বোতলে পেপসিকোর বিভিন্ন কোমল পানীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সুপরিচিত কোমল পানীয় ব্র্যান্ড পেপসি, মিরিন্ডা, সেভেন আপ ও মাউন্টেন ডিউ এখন থেকে আরও ছোট বোতলে পাওয়া যাচ্ছে। সহজে বহনযোগ্য ২৫০ মিলিলিটারের এ বোতলের নাম দেওয়া হয়েছে ‘গো প্যাক’।ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে পেপসিকোর পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার নতুন বোতলের এসব পানীয় বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভারেজেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী, মহাব্যবস্থাপক খুরশিদ ইরফান চৌধুরী এবং বাজার উন্নয়ন ব্যবস্থাপক আরিফ হোসেনসহ পেপসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।ইরফান চৌধুরী বলেন, নতুন নতুন ব্র্যান্ড আর ভিন্ন ভিন্ন আকারের বোতলে কোমল পানীয় নিয়ে আসার ক্ষেত্রে পেপসিকো সব সময়ই পালন করে আসছে উল্লেখযোগ্য ভূমিকা। এ ধারাবাহিকতায় পেপসির অগণিত ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করেই ছোট আকারের বোতল বাজারজাত শুরু করেছে ট্রান্সকম বেভারেজেস।তিনি বলেন, মানুষের ব্যস্ত জীবনের স্বাচ্ছন্দ্য বাড়াতে বোতলে আকার আরও ছোট করে আনা হয়েছে। সহজে বহনযোগ্য বলে যেকোনো জায়গায় এটি নিয়ে যাওয়া যাবে। দোকানিকে বোতল ফেরত দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। ফলে পণ্যটি ক্রেতাদের জীবনকে আরও সহজ ও গতিময় করে তুলবে। আর এ জন্যই এর নাম দেওয়া হয়েছে ‘গো প্যাক’। ‘গো প্যাক’-এর খুচরা মূল্য ধরা হয়েছে ১৫ টাকা।