আরও পণ্য আমদানির আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি করতে আগ্রহী ব্যবসায়ীরা। ইতিমধ্যে ৩২ ধরনের পণ্য আমদানির অনুমতি চেয়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত আন্তবাণিজ্য বাড়াতে আখাউড়া স্থলবন্দর উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এই দাবি জানান। 

স্থলবন্দরের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সম্মেলনকক্ষে কুমিল্লা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট এই সভার আয়োজন করে। সভায় জানানো হয়, অচিরেই এ বন্দর দিয়ে বেশ কিছু পণ্য আমদানির অনুমতি মিলবে। উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর হলো দেশের একমাত্র রপ্তানিনির্ভর স্থলবন্দর।

কুমিল্লার কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. মাহবুবুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘নতুন পণ্য আমদানির বিষয়ে আমরা আশাবাদী হয়ে উঠেছি। এতে বন্দর দিয়ে ব্যবসা বেড়ে যাবে।’