আরও ১৪ ব্যাংক স্কুল ব্যাংকিং চালু করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আরও ১৪টি তফসিলি ব্যাংক শিগগিরই স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করতে যাচ্ছে। একটি বিদেশি ব্যাংকও রিটেইল ব্যাংকিং চালুর পর স্কুল ব্যাংকিং চালু করবে বলে বাংলাদেশ ব্যাংককে জানিয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংককে স্কুল ব্যাংকিং চালু করতে অনুরোধ জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ৩২টি ব্যাংক ইতিমধ্যে স্কুল ব্যাংকিং চালু করে। এসব ব্যাংকে ইতিমধ্যে ১৯ হাজার ৬৯৪টি হিসাব খোলা হয়েছে।এসব ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক ‘স্কুল ব্যাংকিং স্কিম’, জনতা ব্যাংক ‘জনতা ব্যাংক স্কুল ব্যাংকিং সঞ্চয়ী কার্যক্রম’, রূপালী ব্যাংক ‘রূপালী স্কুল ব্যাংকিং স্কিম’, কৃষি ব্যাংক ‘স্টুডেন্টস সেভিংস অ্যাকাউন্ট’, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ‘বিডিবিএল স্টুডেন্টস সেভিংস অ্যাকাউন্ট’, আইএফআইসি ব্যাংক ‘এ প্লাস’, ন্যাশনাল ব্যাংক ‘স্কুল ব্যাংকিং’, সিটি ব্যাংক ‘সিটি ইয়ুথ’ এবং ইস্টার্ন ব্যাংক ‘ইবিএল জুনিয়র’ নামে সঞ্চয়ী হিসাব চালু করেছে।স্কুল ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে স্কিম কিংবা হিসাব চালুর বিষয়ে আগামী বছরের জানুয়ারিতে একটি সভা বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হবে।