আরও ৯ কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন অ্যাকর্ডের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন করে নয়টি তৈরি পোশাক কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড। কর্মপরিবেশ উন্নয়নে নির্দিষ্ট সময়ে সংস্কারকাজের সন্তোষজনক অগ্রগতি অর্জনে ব্যর্থ হওয়ায় গত মাসে এই সিদ্ধান্ত নিয়েছে এই জোট। এ নিয়ে
সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৬ কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে অ্যাকর্ড।
এদিকে অ্যাকর্ড নতুন করে যে নয়টি কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তার মধ্যে চারটি কারখানাই স্মার্ট গ্রুপের। তাদের বিরুদ্ধে জোটের অভিযোগ, গ্রুপটি কারখানা ভবনের কংক্রিটের শক্তিমত্তা পরীক্ষার ফলাফলের মিথ্যা সনদ দিয়েছে। এখন সম্পর্ক ছিন্ন করায় কারখানাগুলো দুই জোটের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রেতা ও ব্র্যান্ডের পোশাক তৈরির কাজ পাবে না।