আরগন ডেনিমসের আইপিওর লটারি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতভাগ রপ্তানিমুখী ডেনিম ফেব্রিক্স পোশাক প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান আরগন ডেনিমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপও) লটারির ড্র আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বেলা ১১টায় এই ড্র অনুষ্ঠিত হবে। কোম্পানি-সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আরগন ডেনিমস লিমিটেডকে তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১০৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় এসইসি। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ৩৫ টাকা নির্ধারণ করা হয়। প্রতি ২০০টি শেয়ারে একটি মার্কেট লট নির্ধারণ করা হয়।আরগন ডেনিমসের আইপিওতে ৩০ কোটি টাকার বিপরীতে মোট ১৮৭ কোটি ৩৮ লাখ টাকার আবেদন জমা পড়ে। স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে গত ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়। আর অনিবাসী বাংলাদেশিদের (এনআরবি) কাছ থেকে আবেদন জমা নেয়া হয় ১১ ডিসেম্বর পর্যন্ত।সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ২০.৭১ টাকা এবং শেয়ারপ্রতি আয় ৫.৪৬ টাকা।