দেশের খ্যাতনামা আট নারীকে জয়া আলোকিত নারী-২০১৭ সম্মাননা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষাবিদ মাহফুজা খানম, সংগীতশিল্পী ফরিদা পারভীন, উদ্যোক্তা লুনা সামসুদ্দোহা, চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা, ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু, কৃষি উদ্যোক্তা সাজেদা বেগম, চ্যালেঞ্জিং পেশায় মিলি বিশ্বাস ও সমাজসেবায় সওগাত নাজবিন খানকে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স্পনসর করেছে এসএমসির পণ্য জয়া। কো-স্পনসর ছিল মধুমতি, মার্কেন্টাইল ও এনআরবি গ্লোবাল ব্যাংক। বিজ্ঞপ্তি