আরপিওতে প্রিমিয়াম কমাবে বিএসসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদ পুনঃগণপ্রস্তাব বা আরপিওতে প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ৪০০ টাকা প্রিমিয়ামসহ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা যায়, পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে বিএসসি আরপিও ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আরপিওর মাধ্যমে তোলা ৬২ কোটি ৭৪ লাখ টাকা প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের সঙ্গে যোগ হবে। এ ছাড়া প্রিমিয়ামসহ ২৬৭ কোটি ২৬ লাখ টাকা সরকারের শেয়ারে রূপান্তরিত হবে।