আরবিআইয়ের নতুন গভর্নর

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নতুন গভর্নর হচ্ছেন আরজিৎ প্যাটেল। গতকাল শনিবার তাঁর গভর্নর পদে নিয়োগ অনুমোদন দিয়েছে ভারতের দ্য অ্যাপয়েন্টমেন্টস কমিটি অব কেবিনেট।
আগামী ৪ সেপ্টেম্বর থেকে তিন বছরের জন্য ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করবেন আরজিৎ প্যাটেল। তিনি বর্তমান গভর্নর রঘুরাম রাজনের স্থলাভিষিক্ত হবেন।
আরজিৎ প্যাটেল ২০১৩ সালের ১১ জানুয়ারি থেকে আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমান গভর্নর রঘুরাম রাজনের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বড় যোদ্ধা হিসেবে পরিচিত আরজিৎ প্যাটেল। তিনি হলেন অষ্টম ডেপুটি গভর্নর, যিনি আরবিআইয়ের গভর্নর পদে নিযুক্ত হতে যাচ্ছেন। আরজিৎ প্যাটেল গুজরাটে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। পড়াশোনা শেষে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) যোগ দেন।