আরবিবিএল ও বিপিএমপিএর চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড (আরবিবিএল) ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) মধ্যে চলমান সম্পর্ক নবায়ন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর গুলশানে আরবিবিএলের প্রধান কার্যালয়ে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে আরবিবিএলের জিএম ভিশাল গুপ্তা, মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজিম রেজওয়ান এবং বিপিএমপিএর প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান ভূঁইয়া, মহাসচিব জামালউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম ও দপ্তর সম্পাদক মির্জা মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি