আরামিট লিমিটেডের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান আরামিট লিমিটেড ২০১১ অর্থবছরের শেয়ারধারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।নগরের একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত কোম্পানির ৪১তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুজ্জামান চৌধুরী সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন কোম্পানির পরিচালক মো. ইফতিখার-উজ-জামান, আলফাজ উদ্দিন আহমদ, এম এ হান্নান মণ্ডল এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব মো. ইব্রাহীম খলিল।সভায় জানানো হয়, আরামিট লিমিটেড ২০১১ অর্থবছরে আট কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকার কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে। আলোচ্য সময়ে জাতীয় কোষাগারে আমদানি শুল্ক, আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক) বাবদ ১৭ কোটি ১৯ লাখ ২০ টাকা প্রদান করেছে এই কোম্পানি।