আরামিট ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আরামিট লিমিটেড ২০১২ সালের শেয়ারধারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।স্থানীয় একটি হলে গত শনিবার অনুষ্ঠিত কোম্পানির ৪২তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাংসদ সাইফুজ্জামান চৌধুরী। সভায় কোম্পানির পরিচালক আলফাজ উদ্দিন আহমেদ, তাহমিনা বেগম ও এস এম জামাল আহমদ এবং স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউর রহমান ও ওয়ারেসুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, কোম্পানি ২০১২ সালে ১২ কোটি ৬৪ লাখ টাকার কর-পূর্ব মুনাফা ও নয় কোটি ৬৪ লাখ টাকার কর-পরবর্তী মুনাফা অর্জন করে।