
আরাস্তু খান তিন বছরের জন্য সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং আইএফআইসি, কর্মসংস্থান, অগ্রণী ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। আরাস্তু খান দারিদ্র্য বিমোচন প্রবৃদ্ধি সহায়তাসহ (পিআরজিএফ) শেষ তিনটি আইএমএফ কার্যক্রমে সরকারের পক্ষে কাজ করেন এবং আইএমএফের বার্ষিক পর্যবেক্ষণ মিশন আর্টিকেল ফোর টিমে সমন্বয়ক ছিলেন। তিনি সার্ক উন্নয়ন তহবিলের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এ ছাড়া ২০১০-১৪ সালে তিনি বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক ও বসন্তকালীন বৈঠকে অংশ নেন। তিনি আইএমএফের সঙ্গে ঋণ-সংক্রান্ত সমঝোতায় বাংলাদেশ দলের নেতৃত্বও দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি লাভ করেন।
বিজ্ঞপ্তি