আর্টনেটের সদস্য হলো বাংলাদেশ ট্যারিফ কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ট্যারিফ কমিশন জাতিসংঘের অঙ্গসংস্থা এসকাপের বাণিজ্যবিষয়ক তথ্যসমৃদ্ধ নেটওয়ার্ক আর্টনেটের সদস্য নির্বাচিত হয়েছে।ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানকে সংস্থার বাংলাদেশের ফোকাল পয়েন্ট হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।আর্টনেটের পক্ষ থেকে গত সোমবার বাংলাদেশ ট্যারিফ কমিশনকে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।উল্লেখ্য, আর্টনেট হলো জাতিসংঘের অঙ্গসংস্থা এসকাপের বাণিজ্য-সংক্রান্ত গবেষণা ও প্রশিক্ষণের তথ্যসমৃদ্ধ একটি নেটওয়ার্ক। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য-সংক্রান্ত তথ্যাদি সদস্যভুক্ত দেশগুলোকে অবহিত করা হয়।সংস্থাটি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে থাকে। সদস্যভুক্ত দেশগুলোর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিদের এ প্রতিষ্ঠান থেকে বাণিজ্য-সংক্রান্ত আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়।আর্টনেটের সদস্য হওয়ায় বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত হালনাগাদ তথ্য, আন্তর্জাতিক বাণিজ্যের গতিপ্রকৃতি ইত্যাদি সম্পর্কে দ্রুত অবহিত হতে পারবে।