আর্থসামাজিক বিষয়ে ডিএসইসির দুই দিনের সম্মেলন শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টুওয়ার্ড বাংলাদেশ অ্যাট-৫০’ শীর্ষক দুই দিনব্যাপী আর্থসামাজিক জাতীয় সম্মেলন আজ শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ঢাকা স্কুল অব ইকোনমিকসের (ডিএসইসি) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের তত্ত্বাবধায়নে এবং যুব অর্থনীতিবিদ সমিতির সহযোগিতায় সম্মেলনটি হচ্ছে। এতে আটটি সেমিনারে আর্থসামাজিকসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য হলো ৫০ বছর পূর্তিতে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, তা চিহ্নিত করা এবং সুখী, সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ নির্মাণে আমাদের প্রতিবন্ধকতা কী, তা দূরীকরণের উপায় খুঁজে বের করা। বিজ্ঞপ্তি।