আর্থিক অন্তর্ভুক্তি সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আর্থিক অন্তর্ভুক্তি সম্মেলন ২০১৭’। এ সম্মেলনে বিভিন্ন দেশের ৪৫০ অংশীজন, গবেষক, ব্যাংক খাতের কর্মী অংশ নিয়েছেন। এবারের সম্মেলনের মূল ভাবনা ‘ডিজিটাল যুগে আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নেওয়া’। দ্বিতীয়বারের মতো এ সম্মেলনের আয়োজন করেছে সিটি ফাউন্ডেশন ও ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এফডিসি)। এ সম্মেলনে ভবিষ্যতে আর্থিক অন্তর্ভুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি, আর্থিক পণ্য ও সেবা প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি