বাংলাদেশ ব্যাংকে অবস্থিত মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ অবলুপ্ত করে ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স বা আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) গঠন করা হয়েছে। এই ইউনিটের আওতায় মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের সব কার্যক্রম ও লোকবল দেওয়া হয়েছে। ইতিপূর্বে বিভাগটির অধীনে থাকা এফআইইউর কার্যক্রমও বাতিল করা হয়েছে।মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ-২০১২-এর আওতায় এসব পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে এসব তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ-২০১২-এর ২৩ ধারার মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ দমন ও প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ওপর বেশ কিছু ক্ষমতা ও দায়িত্ব অর্পিত হয়েছে। সে দায়িত্ব পালনের জন্য অধ্যাদেশের ২৪(১) ধারার মাধ্যমে নতুন ইউনিটটি গঠন করা হয়। এতে করে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের বিএফইইউ এখন থেকে কাজ করবে।