আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনায় জোর দেওয়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিকারকদের বিভিন্ন ধরনের আর্থিক ঝুঁকি শনাক্ত করা এবং তা ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা। ইপিবি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা ও বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক দৃষ্টিপাত’ শীর্ষক এক সেমিনারে তিনি এ তাগিদ দেন।
ইপিবির কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এ সেমিনারে রপ্তানিকারক ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের ফিন্যান্সিয়াল মার্কেটসের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর মোর্শেদ। বিজ্ঞপ্তি