আর্থিক পুনরুদ্ধারে জোর দিতে চায় জি২০ জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত ও উন্নয়নশীল দেশ-অঞ্চলসমূহের জোট গ্রুপ অব টুয়েন্টি বা জি২০ জোট আর্থিক পুনরুদ্ধার-প্রক্রিয়া জোরদার করতে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।মেক্সিকোতে অনুষ্ঠিত জোটের সদস্যদেশগুলোর স্পিকারদের এক পরামর্শ সভায় এই আহ্বান জানানো হয়। গত শুক্রবার শেষ হয় দুই দিনের এই সম্মেলন। সমাপনী অনুষ্ঠানে কানাডার স্পিকার নোয়েল কিনসেলা বলেন, ‘আমরা আইনপ্রণেতারা আমাদের অর্থনীতিগুলোকে শক্তিশালী করতে ও আস্থা ফিরিয়ে আনতে একযোগে কাজ করব।’ খবর সিনহুয়ার।নোয়েল কিনসেলা আরও বলেন, ‘আইনপ্রণেতা তথা সরকারের উদ্যোগের ফলে ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন ত্বরান্বিত হবে, তেমনি আর্থিক খাতেও স্থিতিশীলতা ফিরে আসবে। সেই সঙ্গে উচ্চমানের কর্মসংস্থান বাড়বে এবং সব নাগরিক সুযোগ-সুবিধা পাবেন।’ফোরামের আগের তিনটি সভা হয়েছে কানাডার অটোয়া, দক্ষিণ কোরিয়ার সিউল ও সৌদি আরবের রিয়াদে।জি২০ জোটের সদস্যরা হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।