আর্থিক প্রতিবেদন আইন রাজস্ব আদায়ে যথেষ্ট সহায়ক হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক প্রতিবেদন আইন, ২০১৩-এর কিছু ধারা রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে সহায়ক না-ও হতে পারে। আয়কর ও মূল্য সংযোজন করের (মূসক) ক্ষেত্রে এমন কিছু পরিবর্তন আনা উচিত হবে না, যা আর্থিক প্রতিবেদন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য নেই। এতে ভুয়া আর্থিক প্রতিবেদন তৈরি উৎসাহিত হবে।
গতকাল সোমবার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সদস্য সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
সম্মেলনে আর্থিক প্রতিবেদন আইন, ২০১৩ দ্বারা আয়কর ও মূসক নিয়ন্ত্রণে যে সংশোধনী আনা হয়েছে, তার ওপর আলোচনার আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আ হ ম মুস্তফা কামাল। এতে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য রাহেলা চৌধুরী ও ফিরোজ শাহ আলম। সভাপতিত্ব করেন আইসিএবির সভাপতি আবদুস সালাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির সাবেক সভাপতি এ কে আজাদ চৌধুরী।এতে তিনি প্রস্তাবিত আর্থিক প্রতিবেদন আইনে রাজস্ব আদায়ের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলেন শঙ্কা প্রকাশ করেন।