আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় এসইসির জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) নির্ধারিত সময়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি ও তিনটি কোম্পানির পরিচালককে পৃথকভাবে জরিমানা করেছে এসইসি। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।অন্যদিকে একই কারণে ওটিসি বাজারে তালিকাভুক্ত চিক টেক্স লিমিটেড, এম হোসাইন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড ও মেটালেক্স করপোরেশন লিমিটেডের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।