আর্থিক প্রতিবেদন বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন (আইএফআরএস) বিষয়ে দুই দিনের এক কর্মশালা সম্প্রতি ঢাকার গুলশানের ব্র্যাক ইন-এ অনুষ্ঠিত হয়েছে।লিমারিক কলেজ অব বিজনেস স্টাডিজ (এলসিবিএস) কর্মশালাটির আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এলসিবিএস ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কালাম, চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জারিফ তামান্না মতিন, অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক মনিরুল হাসান উপস্থিত ছিলেন। এতে মূল বক্তা ছিলেন বন্দনা স্যাক্সেনা পরিয়া। বিজ্ঞপ্তি।