আর্থিক প্রতিষ্ঠানের আমানত গ্রহণের সময় কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক প্রতিষ্ঠানের আমানত গ্রহণের সময় তিন মাস নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপমহাব্যবস্থাপক এ কে এম আমজাদ হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগৃহীত সকল প্রকার আমানতের ন্যূনতম মেয়াদ তিন মাস নির্ধারণ করা হলো। এ ক্ষেত্রে আমানতের মেয়াদ তিন মাস পার হওয়ার পর আমানতকারীর অনুরোধে মেয়াদ শেষ হওয়ার আগে নগদায়ন করা যাবে।’ অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে বলে বিবৃতিতে জানানো হয়।
এর আগে আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানত গ্রহণের সময় ছিল ছয় মাস।